গুরুমা সেবাট্রাস্ট একটি অলাভজনক, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, মানবতাবাদী এবং আধ্যাত্মিক সংস্থা। ইহা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন হিতৈষী এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিযুক্ত।
শ্রদ্ধেয়া শ্রী শ্রী গুরুমাতার দর্শন দ্বারা অনুপ্রাণিত এই গুরুমা সেবাট্রাস্টটি ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। এই সঙ্ঘের মূল ভিত্তি হল সঙ্ঘ–জননী শ্রী শ্রী গুরুমাতার আধ্যাত্মিক জ্ঞানের বাস্তবিক নীতি যা সমাজের সকল স্তরের (বর্ণ, অর্থনৈতিক এবং সামাজিক) মানুষকে আকৃষ্ট করে।
এই সঙ্ঘ সৃষ্টি হয়েছে শ্রী শ্রী আদ্যামা –এর ঐশ্বরিক শক্তি কে স্মরণ করে। আমরা বিশ্বাস করি, মা আদ্যা শক্তি স্বয়ং সেই স্বর্গীয় শক্তি যা জীব, জড় এবং পৃথিবীর সৃষ্টিকত্রী। এই মহাবিশ্বের সব সৃষ্টির মধ্যেই শ্রী আদ্যামা এর সত্তা উদ্ভাসিত হয় এবং এই সেই সত্তা যা থেকে মহাবিশ্ব সৃষ্টি থাকে।
আমরা সকলের কাছে আন্তরিক আমন্ত্রণ জানাই ঐশ্বরিক মায়ের প্রার্থনায় যোগদানের করার যা আমাদের এগিয়ে নিয়ে যাবে চিরন্তন সত্যের পথ উন্মোচন করার নির্দিষ্ট লক্ষ্যে। আসুন আমরা একাত্মভাবে পরব্রহ্মরূপিনী দেবী আদ্যাশক্তির রাতুল চরণে প্রার্থনা নিবেদন করি।
